সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:২৯ পিএম

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে বিএনপি নেতার বাড়ি থেকে খায়রুজ্জামান লিটনের এপিএস আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে টিটুকে আশ্রয় দেয়ার অভিযোগে ওই বাড়ির মালিক ও বিএনপির সাবেক নেতা আব্দুল ওহাব সাগর চৌধুরীকেও  (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) ভোর তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অপরদিকে একই দিনে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগ ও আওয়ামী লীগের আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ খান টিটু রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের এপিএস। এছাড়া তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

অপরদিকে গ্রেপ্তার বাড়ির মালিক আব্দুল ওহাব সাগর চৌধুরী বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ইউনিয়নের মেম্বার আমিনুল ইসলাম উজ্জ্বল (৪০), আওয়ামী লীগ সমর্থক মিলন হোসেন (৩৮) ও আওয়ামী লীগ সমর্থক পুলকেশ সরকার (৫২)।

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ খান টিটু বাসার মালিক সাগর চৌধুরীর আত্মীয়। সেই সুবাদে আব্দুল ওয়াহেদ খান টিটু গত বুধবার রাতে বেড়াতে আসে চাকরাইলে। এরপর গোপনে সেখানেই লুকিয়ে ছিলেন। বিষয়টি জানাজানি হলে ওই বাসা ঘেরাও করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচ জনের মধ্যে ৪ জনকে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখানো হলেও বাড়ির মালিক সাগর চৌধুরীকে নিয়ে চলছিলো নাটকীয়তা। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা নিয়ে চলে আইনগত আলোচনা। পরে তাকে ১৫১ ধারায় নওগাঁ কোর্টে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার ভোররাতে চাকরাইল এলাকায় সাগর চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রাজশাহীর সাবেক মেয়র লিটনের এপিএস ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে বাড়ির মালিককেও গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো তিন জনকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৫ নভেম্বর বদলগাছী উপজেলার গোবরচাঁপা হাট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মামলায় আটক ব্যক্তিদের  গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর