বগুড়ায় উদীচীকে গাইতে দেওয়া হলো না জাতীয় সংগীত, হামলা

আপডেট : ১৪ মে ২০২৫, ১১:১২ পিএম

বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী আয়োজিত সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের অনুষ্ঠানে বাঁধা, কয়েকজনকে মারধর ও অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে। সংগঠনটির অভিযোগ, ‘ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ’ নামের একটি সংগঠন এই হামলা চালিয়েছে।

বুধবার (১৪ মে) বিকেলে বগুড়া পৌর শহরের শহীদ খোকন পার্কে উদীচীর অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। 

উদীচীর সদস্যরা জানান, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সময় কিছু লোককে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উদীচী বগুড়া জেলা সংসদ কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে উদীচী বগুড়া সাতমাথায় মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে সেখানে গেলে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে একদল লোক তাদের বাঁধা দেয়। এর পরে উদীচীর কর্মীরা পাশের খোকন পার্কে অবস্থিত শহীদ মিনারে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য যায়। সেখানে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, হাতাহাতি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের নেতাকর্মীরা উদীচী অফিসে হামলার চেষ্টা করলে তাদের নিবৃত কর হয়৷ এ ঘটবায় উদীচী ও ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ দুই সংগঠনই তাদের নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছে।

এদিকে উদীচী বগুড়া জেলা সংসদ সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলে উদীচীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা মঞ্চে অবস্থান নেন। বিকেল পাঁচটার দিকে অর্ধশত তরুণ সেখানে যান। তারা ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ব্যানারে ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচারের দাবিতে সেখানে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। এক পর্যায়ে তারা সেখানে মাইক টানিয়ে দেন। এ কারণে মুক্তমঞ্চে অনুষ্ঠান করতে না পেরে উদীচীর শিল্পীরা শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেন। একদল তরুণ সেখানেও হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার পর উদীচীর শিল্পীরা শহরের সাতমাথায় জেলা সংসদ কার্যালয়ে অবস্থান নেন। আর ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ব্যানারে আসা তরুণেরা সাতমাথায় মুক্তমঞ্চের সামনে অবস্থান নেন।

এক পর্যায়ে উদীচীর জেলা শিল্পী সংসদ কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া আয়োজক ও শিল্পীদের ধাওয়া দেন তরুণেরা। এ সময় তারা উদীচী কার্যালয়ের ব্যানার ছিঁড়ে তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে।

একাত্তর/এসি
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর