চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উচ্চ ফ্রিকোয়েন্সির ওয়াকিটকি জব্দ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা উচ্চ ফ্রিকোয়েন্সির এক সেট ওয়াকিটকি জব্দ করেছে ফ্রিকোয়েন্সির। 

রোববার (২৬ অক্টোবর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্ত থেকে ওয়াকিটকি সেটটি জব্দ করা হয়। 

পরে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের এই তথ্য জানান।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা ট্রেনে বিপুল অস্ত্র-বিস্ফোরক জব্দের পরে এ ধরনের উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন ওয়াকিটকি জব্দের পরে সীমান্ত রক্ষাকারী এ বাহিনী বিস্ময় প্রকাশ করেছে। 

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, রোববার রাতে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্তে টহল দেওয়ার সময় কয়েকজন মানুষের জটলা দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় তাদের ধাওয়া করলে তারা একটি কার্টন ফেলে পালিয়ে যায়। ওই কার্টন থেকে এক সেট (দুটি) ওয়াকিটকি জব্দ করা হয়। এর আগে ওয়াকিটকি চোরাচালানের নজির নেই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে। 

তিনি আরও বলেন, এই ওয়াকিটকি দিয়ে এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব। ওয়াকিটকি সেটটি ভারত থেকেই আনা হয়েছে এটা আমরা নিশ্চিত। 

একই সঙ্গে তিনি ওয়াকিটকির মতো স্পর্শকাতর পণ্য চোরাচালান নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, এ ধরণের ওয়াকিটকি সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করেন। 

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জব্দ হওয়া ওয়াকিটকি দিয়ে এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ করা গেলে ওই ওয়াকিটকির ফ্রিকোয়েন্সি ৪০০ মেগাহার্টজের বেশি। এটিকে উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন বলা যেতে পারে। এসব ওয়াকিটকি ব্যবহারের জন্য বিটিআরসির অনুমতির প্রয়োজন হয়। তাই এ ধরনের ওয়াকিটকি সীমান্তে উদ্ধার হওয়া অবশ্যই উদ্বেগের বিষয়। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর