চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় দুটি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছিলো।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘা এলাকায় আমবাগান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।
তিনি জানান, ধারনা করা হচ্ছে- নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এসব অস্ত্র চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিলো।
জয়পুরহাটে যুবদল কর্মীকে হত্যা