পানি নেওয়া নিয়ে ঝগড়া, লোকজন ডেকে একজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে ঝগড়ার পর এক নারীর ডাকে লোকজন এসে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দুইটার দিকে জেলা শহরের পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতের নাম নাসির উদ্দিন বাসু (৪৫)। তিনি পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। বাসু প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের স্বজন শাহনাজ জানান, ট্যাপকলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সঙ্গে পাশের বাসিন্দা নূরী নামে এক নারীর ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকেন। তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক উম্মে হাবিবা জানান, ভিকটিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে মাথায় আঘাত পাওয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর