উল্লাপাড়ায় সড়কে ঝরলো দুই প্রাণ, পরিচয় মেলেনি একজনের

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কের দুই আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা-নাটোর মহাসড়কের রামারচর এলাকা এবং ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম আফতাব আলী। তিনি সলঙ্গা থানার রামারচর দিয়ারপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় বিকেল চারটা পর্যন্ত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর জানান, দুপুরে ঢাকা-নাটোর মহাসড়কের রামারচর এলাকায় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আফতাব আলীর মৃত্যু হয়। 

অপরদিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় আলাদা স্থানে আরেকটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রামারচর এলাকার নিহত আফতাব আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পরিচয় না পাওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহটি পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

একাত্তর/এসি
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও দুই নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওয়ানা হওয়ার পূর্বে ইরানের শক্তি, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর