লালমনিরহাটে ট্রাক চাকায় পিষ্ট সাংবাদিক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন সাংবাদিক মারা গেছেন।

শনিবার রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম ইউনুস আলী (৪৫)। তিনি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। নিহত ইউনুস আলীর দুই পুত্র সন্তান রয়েছে। তিনি সময়ের কণ্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন নামের দুটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটরসাইকেলে করে হাতীবান্ধায় নিজ বাড়ীতে ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। আদিতমারি আলুর কোল্ড স্টোরেজ থেকে আসা আলু বোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ট্রাকের পিছনের ডান পাশের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মহাসড়ক অবরোধ করে নিহত ইউনুস আলীর সহকর্মী সাংবাদিকরা। ফলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় সাড়ে চার ঘণ্টা।

পরে লালমনিরহাট ডিসি মোহাম্মদ উল্ল্যাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা নিহত সাংবাদিকের পরিবারের খোঁজ-খবর নেন এবং আর্থিকসহ সব ধরণের সাহায্য প্রদানের আশ্বাস দেন, সেই সাথে ঘাতক ট্রাক চালককে আটকের আশ্বাস প্রদান করলে সড়ক অবরোধ প্রত্যাহার হয়।

একাত্তর/পিএজে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর