কবি রাধাপদ রায়কে মারধরে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পিএম

কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে কুড়িগ্রাম জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়।

তার নাম রফিকুল ইসলাম। তিনি জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতালা গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় ছেলে যুগল রায় বাদি হয়ে গত এক অক্টোবর দুই জনকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। পরে গোপন খবরে প্রধান আসামি রফিকুলকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামি কদুর আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, মাছ ধরাকে কেন্দ্র করে এবং পারিবারিক শত্রুতার জেরে রাধাপদ রায়কে মারধরের ঘটনা ঘটে। গ্রেপ্তার রফিকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 
 
সন্তানদের বরাতে তিনি বলেন, কবির ওপর হামলার ঘটনা পারিবারিক। কিন্তু মারধরের ঘটনাটি কেউ কেউ অন্যভাবে প্রচার চালিয়েছেন। আমরা কবিকে দেখাশোনা করছি।

গত ৩০ সেপ্টেম্বর পাওনা টাকাকে কেন্দ্র করে নদী মাছ ধরতে গেলে কবি রাধাপদ রায়ের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে প্রতিবেশী দুই ভাই রফিকুল ও কদুর আলী। পরে স্থানীয়রা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানেই তিনি চিকিৎসাধীন। 
 
এদিকে গ্রামের জনপ্রিয় এই কবিকে মারধরের ঘটনায় সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

একাত্তর/এসি
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর