নীলফামারীতে বৈধ প্রার্থী ২৪, বাতিল ৮, স্থগিত ৫

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় আট জনের মনোনয়নপত্র বাতিল এবং পাঁচ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

রোববার রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় এ ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

জেলা প্রশাসক জানান, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১০ জনের মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে পাঁচ জনের মনোনয়ন বৈধ, দুটি বাতিল ও তিনটি স্থগিত করা হয়েছে। 

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জাতীয় পার্টি (এ) মনোনীত তছলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মো. সিরাজুল ইসলাম ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত মখদুম আজম মাশরাফী এবং স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম বাবুল। 

অপর দিকে এই আসনে দুই জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- ন্যাশনাল পিপলস্ পার্টির করুনাময় মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী (জনি)।

মনোনয়ন স্থগিত করা হয়েছে বিএনএমের জাফর ইকবাল সিদ্দিকী, তৃণমূল বিএনপির এনকে আলম চৌধুরী এবং জাকের পার্টির লতিবালী রহমান লতিফ। 

নীলফামারী-২ (সদর) আসনের ছয় প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগের আসাদুজাজামান নূর, জাতীয় পার্টির (এ) মো. শাহজাহান আলী চৌধুরী, জাকের পাটির মো. আবু সাঈদ, বাংলাদেশ কংগ্রেসর মো. মোরছালীন ইসলাম। 

এই আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী বিকাশ চন্দ্র অধিকারী এবং স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১২ প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তিনটি বাতিল ও দুটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। 

বৈধ প্রাথীরা হলেন, আওয়ামী লীগের গোলাম মোস্তফা, জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল, তৃণমূল বিএনপি খলিলুর রহমান, গণতন্ত্র পার্টির মোজ্জাম্মেল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অধ্যাপক আজিজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টি বিদ্রোহী) কাজী ফারুক কাদের, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) আবু সাঈদ শামীম। 

মনোনয়ন বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা, হুকুম আলী খান ও মো. রোকুনুজ্জামান। 

স্থগিত করা হয় স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল ও বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর। 

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৯ প্রার্থীর মধ্যে আট জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় পাটির আহসান আদেলুর রহমান, আওয়ামী লীগের জাকীর হোসেন বাবুল, তৃণমূল বিএনপির আব্দুল্লাহ আল নাসের, এনপিপি’র আব্দুল হাই সরকার, বিএনএম’র সাজেদুল করিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আজিজুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ও সাখাওয়াৎ হোসেন খোকন।

জেলা প্রশাসক আরও জানান, যে আট জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তার অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটারের সেই জটিলতা থাকায় এবং মৃত ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকা ভুক্ত করায় তাদের মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়। তারা ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন।
 
অপর দিকে স্থগিত হওয়া পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করে সোমবার বিকেল চারটায় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হবে।

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর