লালমনিরহাটে কাভার্ডভ্যান-অটোর সংঘর্ষে নিহত দুই

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকিনা ওবদা বাজারের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেল রানার (২৫)। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন আরও একজন। সোহেল কালীগঞ্জ উপজেলার চৌধুরীরহাট এলাকার মনোয়ার মাস্টারের ছেলে। লালমনিরহাট সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন তিনি। আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়সূত্রে পুলিশ জানায়, কয়েকজন সঙ্গে অটোরিকশায় করে লালমনিরহাট যাচ্ছিলেন কলেজছাত্র সোহেল রানা। অটোরিকশাটি ওবদা বাজার এলাকায় পৌঁছালে বিপরীতদিক বুড়িমারীগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন। এতে অটোরিকশার চারজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

স্থানীয়রা দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

একাত্তর/আরএ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর