নীলফামারীতে ট্রিপল মার্ডারের নেপথ্যে ব্যাংক ও এনজিও’র ঋণ

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১১:২৫ পিএম

নীলফামারীতে দুই মাস পর গৃহবধূসহ দুই কন্যাশিশুর হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। হত্যাকারী স্বামীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি বিভিন্ন এনজিওর ঋণে হতাশাগ্রস্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার দিন গৃহকর্তা আশিকুল হক মোল্লা প্রথমে স্ত্রীকে একটি ঘরে নিয়ে গলাটিপে হত্যা, পরে অন্য ঘরে নিয়ে একইভাবে দুই শিশুকে হত্যা করেন। এরপর তিনি গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেন।

শনিবার বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার বর্ণনা দিয়ে এসব কথা জানান তিনি। 

প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে আশিকুল হক মোল্লাকে ছাড়পত্র দেয় রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বিকাল সাড়ে চারটার দিকে নীলফামারী সদর থানায় এনে তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রাথমিক জ্ঞিাসাবাদ করে পুলিশ।

নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভীরুল ইসলাম জানান, রোববার বিকালে নীলফামারী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহীন কবিরের এজলাসে হাজির করা হয় সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন আশিকুল।

চলতি বছরের দুই ফেব্রুয়ারি সকালে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী বন্দর বাজার গ্রামের আশিকুল হক মোল্লার বাড়ির শোয়ার ঘর থেকে স্ত্রী তহুরা বেগম (৩২), মেয়ে আয়েশা আক্তার (১০) ও যারিন তান্নিমের (৬) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  এর আগে বাড়ির সামনে থেকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে আশিকুল হক মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

হত্যার রহস্য উদঘাটনে সদর থানা পুলিশের পাশাপাশি তদন্তে নামে রংপুর সিআইডি ক্রাইম সিনের সদস্যরা। ঘটনার দিন তহুরা বেগমের ছোট ভাই মো. আসাদুজ্জামান বাদি হয়ে আশিকুল হক মোল্লার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে আশিকুল পুলিশকে জানায়, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসায় লোকসান হওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। 

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মো. তানভীরুল ইসলাম বলেন, জবানবন্দি রেকর্ড শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একাত্তর/এসি
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর