রেললাইনের স্লিপার ক্লিপ খোলার সময় দুই যুবক আটক

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পিএম

নীলফামারীতে রেললাইনের ফিসপ্লেটের স্লিপার ক্লিপ খোলার সময় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীরা। এ সময় তাদের কাছে ১৬টি ফিসপ্লেটের স্লিপার ক্লিপ, ক্লিপ খোলার যন্ত্রাংশ এবং একটি হাতুড়ি জব্দ করা হয়েছে।

সোমবার মধ্যরাতে জেলা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাতনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন ৩৪২ নং রেলসেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
পরে মঙ্গলবার বিকেলে বিষয়টি জানান সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এম. নুরুল ইসলাম।

আটক হলেন, সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট এলাকার আল আমিন এবং একই ইউনিয়নের উত্তর মুসরত কুখাপাড়া এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি নুরুল ইসলাম জানান,  রেললাইনের ফিসপ্লেটের স্লিপার ক্লিপ খোলার শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে ওই দুই যুবককে হাতেনাতে আটক করে। পরে থানায় খবর দিয়ে ওই দুই যুবককে পুলিশে সোপর্দ করে। 
 
তিনি বলেন, নাশকতা নাকি চুরি তা নিশ্চিত হতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

গেলো বছরের ১৪ ডিসেম্বর নীলফামারীর ডোমারে নাশকতার উদ্দেশে রেললাইনের ফিসপ্লেটের স্লিপার ক্লিপ খোলার সময় স্থানীয়দের ধাওয়ার মুখে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে গিয়েছিল। 

একাত্তর/এসি
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর