দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:৪৪ পিএম

দেশের সবচেয়ে বড় ঈদগাদ ময়দান দিনাজপুরের গোর-এ শহীদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকেই মুসল্লিরা মাঠে প্রবেশ করতে শুরু করেন। জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।

নামাজে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানিয়েছেন, এবারের জামাতে ছয় লাখেরও বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। এবারে দুটি ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা ছিল। এছাড়াও বিভিন্ন জেলা থেকেও এসেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহৎ এ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও তৎপর ছিলেন।

বিভিন্ন স্থান থেকে বড় বড় ঈদগাহ মাঠের চিত্র নিয়ে এসে এ মাঠের নির্মাণ পরিকল্পনা করা হয়। ২০১৫ সালে প্রথমে মাঠের পশ্চিম প্রান্তে এ ঈদগাহ মাঠের নির্মাণ কাজ শুরু হয়। এটি নামাজের জন্য পুরো প্রস্তুত হলে সময় লাগে দেড় বছর। 

এই ঈদগাহে রয়েছে ৫২টি গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার। এর মধ্যের দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। এসব মিনার আর গম্বুজের প্রস্থ হলো ৫১৬ ফুট। প্রত্যেকটি গম্বুজে দেওয়া হয়েছে বৈদ্যুতিক বাতি সংযোগ। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দুটির উচ্চতা ৩০ ফুট নির্মাণে নান্দনিক স্থাপনা দৃষ্টি আকর্ষণ করেছে।

আগে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতো কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এখন দিনাজপুরের ৫২ গম্বুজের ঈদগাহ মাঠে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

একাত্তর/এসি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর