সংস্কারের অভাবে ধ্বংসের মুখে হিলি স্টেশনের আবাসিক ভবন

আপডেট : ১১ মে ২০২৪, ০৯:৫৩ পিএম

ব্রিটিশ আমলে তৈরি দিনাজপুরের হিলি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আবাসিক ভবন সংস্কারের অভাবে এখন ধ্বংসের মুখে। এলাকাবাসীরা বলছে, যে কোনো সময় ভবন ধসে বড় বিপদ ঘটতে পারে। তবে কর্তৃপক্ষের দাবি, কোয়ার্টারগুলো এরইমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

হিলি রেলস্টেশনের হাকিমপুরে এসব ভবন নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে। সেসময় দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য কলকাতাসহ বিভিন্ন এলাকায় যাতায়াতে অন্যতম ভরসা ছিলো এই রেলপথ।

তবে, সময়ের সাথে সাথে পুরোনো হতে হতে ফাটল ধরা কর্মকর্তা-কর্মচারীদের এসব ভবন সংস্কারে কোনো উদ্যোগ কখনোই নেয়া হয়নি। পরিস্থিতি এমন যে, যেকোনো সময়ে ধসের শঙ্কায় ভবনগুলোর আশপাশেও ঘেঁষতে চান না স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, রক্ষণাবেক্ষণের অভাবেই এমনটা হয়েছে। কেউ না থাকায় -অনেক জানালা, দরজা খুলে নিয়ে যাচ্ছে ভবনের।

এরইমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার পরিত্যক্ত ঘোষণা করেছে রেলওয়ে বিভাগ। তবে পরিত্যক্ত হয়নি ডাকবাংলো। এই ভবন রেলওয়ের এক কর্মকর্তাকে বরাদ্দ দেয়া হলেও সেখানে তিনি থাকেন না।

হিলি স্টেশন আই ডব্লিউ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান এ বিষয়ে বলেন, কেউ যদি না থাকে তাহলে তো সরকার টাকা দিবে না মেরামতের জন্য।

ডাকবাংলোসহ পরিত্যক্ত ভবনগুলো অচিরেই সংস্কারের পদক্ষেপ নেবে রেলওয়ে কর্তৃপক্ষ, এমনটা প্রত্যাশা এলাকাবাসীর।

 

একাত্তর/আরএ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর