নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

আপডেট : ৩১ মে ২০২৪, ০৬:১১ পিএম

লালমনিরহাটে ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। এতে তিস্তা পারে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সুনীল সরকার জানান, বুধবার রাত পর্যন্ত ডলিয়া পয়েন্টে পানির সমতল ছিলো ৪৯.১২ সেন্টিমিটার। বৃহস্পতিবার দিন-রাত বৃষ্টি ও উজানের ঢলের পর শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে পানি ৫০.৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

তিনি জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে আগামী ৫/৭ দিনের মধ্যে তিস্তা পারে বন্যা দেখা দিতে পারে। তবে এখন পর্যন্ত নদীর তীরে ভাঙনের কোনো খবর পাওয়া যায়নি। ভাঙন রোধে সব ধরনে প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বন্যার কবলে পড়ছে সিলেটের চার উপজেলার নিচু এলাকা। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনেকেই বাড়িঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।

সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সুরমা কুশিয়ারাসহ সব নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতের মেঘালয়ে বৃষ্টি না থামলে পানি কমার সম্ভাবনা নেই।

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর