যে গ্রামের নাম শুনলে চাকরি মেলে না, বিয়ে ভেঙে যায়

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থান রাইগ্রামের। কিন্তু এই গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ কোনোভাবেই কমছে না। তাদের ঘাড়ের ওপর চেপে বসেছে মাদকের অভিশপ্ত থাবা।

তাই রাইগ্রামের নাম শুনলেই ভেঙে যায় বিয়ে। কারণ কেউ সন্তানদের এ গ্রামের কারোর সঙ্গে বিয়ে দিতে চান না। গ্রামের তরুণদের চাকরি পেতেও ভোগান্তির শেষ নেই। 

রাইগ্রাম পরিচিত হয়ে উঠেছে ‘হেরোইন পল্লী’ নামে। আর সাধারণ বাসিন্দাদের অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামের মাদকের কুখ্যাতির কারণে।

মাদক নির্মূলে কমিটি করা হয়েছে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। রোববার বিকেলে রাইগ্রামের চারমাথা মোড়ের বটতলায় মাদকবিরোধী মতবিনিময় সভা হয়েছে। সেখানে নানান বিষয়ে কথা বলেন গ্রামবাসী। তারা তাদের ভোগান্তি ও করণীয় নিয়ে আলোচনা করেন।

গ্রামের এসহাক আলীর (৫৫) জীবন চলে রিকশাভ্যান-ইজিবাইক মেরামত করে। চার ছেলে-মেয়ের বাবা তিনি। ছোট মেয়েকে বিয়ে দিয়েছেন সম্প্রতি। তার দাবি, আগে বেশ কয়েকবার বিয়ে ভেঙে গেছে শুধুমাত্র গ্রামের নাম শুনে।

তার অভিযোগ, তুলনামূলক কম হলেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছে অন্য সন্তানদের বিয়ের ক্ষেত্রেও। তিনি বলেন, আমাদের গ্রামের সঙ্গে অন্য গ্রামের কেউ আত্মীয়তা করতে চান না।

এসহাক জানান, তার মেয়ে জামাই গার্মেন্টে চাকরি করেন, বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।

গ্রামের নামের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে ইব্রাহিম মিয়াকেও (৩৮)। তিনি একজন গাড়ি চালক। সম্প্রতি চাকরির জন্য তিনি একটি কোম্পানিতে যান, যেখানে তার লাইসেন্সসহ যাবতীয় বিষয়ে কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করলেও যখন তার বাড়ি ঠিকানা জানতে পারে, তাকে আর চাকরি দেয় নি। কর্তৃপক্ষ তাকে জানান, গাড়ি চালানো ফাঁকে তিনি মাদক পরিবহন করতে পারে বলে তারা সন্দেহ করছেন।

গ্রামবাসীর অভিযোগ, কম-বেশি এমন নিয়মিত গ্রামের খ্যাতি পাওয়া এমন নামের কারণে তাদের নানান ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় গ্রামবাসী দ্রুত এমন সমস্যা থেকে মুক্তি চান। পাশাপাশি তারা মাদক নিয়ন্ত্রণে সবাই এক হয়ে কাজ করতে চান।

২০১৮ সালের মে মাসে রাইগ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল জোব্বারের ছেলে মাদক সম্রাট রাজু মিয়া র‌্যাবের সাথে গুলিবিনিময়কালে নিহত হন। এরপর বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযোগে বেশ কয়েকজন মাদক কারবারি আটক হন।

একাত্তর/আরএ/আরবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর