নীলফামারীতে বাড়িঘর থেকে নামছে বন্যার পানি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

নীলফামারীতে তিস্তার পানি কমছে। এরইমধ্যে বাড়িঘর থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। সোমবার সকাল থেকে তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার (৫২ দশমিক ১৫) ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত রয়েছে পানি কমা।

গত শনিবার রাতে বিপৎসীমা ছাড়িয়ে রোববার সকাল ছয়টা পর্যন্ত দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। এরপর ওই দিনই সকাল ৯টা থেকে রাত পর্যন্ত কয়েক দফা কমে বিপৎসীমার নিচে নামতে থাকে নদীর পানি।

তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে পাউবো কর্তৃপক্ষ।

নদীর পানি বিপৎসীমার নিচে নামায় ডিমলা উপজেলার সাত ইউনিয়নের ১৫ চরগ্রামের বসতভিটা থেকেও পানি নামছে। এতে স্বস্তি ফিরেছে মানুষের মাঝে।

পানিবন্দি হয়ে পড়া এসব গ্রামের সাড়ে তিন হাজার মানুষের জন্য ৩০ মেট্রিক টন চাল এবং শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়েরুজ্জামান।

তিনি জানান, তালিকা প্রস্তুত করে এসব বিতরণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আতিকুর রহমান জানান, গেলো কয়েকদিন তিস্তার উজান ভারত ও ভাটির দেশ বাংলাদেশে টানা ভারী বৃষ্টিপাত হয়। এতে উজানের ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে শনিবার রাতে বিপৎসীমা অতিক্রম করে।

তিনি জানান, রোববার সকাল থেকে কয়েক দফায় পানি কমে সোমবার সকাল থেকে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুর নাগাদ পানি আরও কমবে।

বর্তমানে ভারতের জলপাইগুড়ি জেলার দোমহানী পয়েন্টে ৪৫ সেন্টিমিটার এবং মেকলিগঞ্জ পয়েন্টে ৪১ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। আগামী ২৪ ঘণ্টায় নীলফামারীতে তিস্তার পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই।

একাত্তর/আরএ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর