সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, নেমেছে অন্য জেলার পারদও

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে পঞ্চম দফায় দ্বিতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে সকাল আটটা পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়তেই দেখা মিলছে কাঙ্খিত সূর্যের। যদিও উত্তাপ অনেকটা নেই বললেই চলে। সেই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস।

শনিবার (৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সকালে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম

এদিকে শুধু পঞ্চগড় নয়, উত্তর সব জেলাগুলোতেই জেঁকে বসেছে শীত। হাড়হিম করা ঠান্ডা বাতাস আর শীতে কাঁপছে উত্তরাঞ্চল।

একই দিন কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় কুয়াশা ও শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে ডায়রিয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সদর হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন। মানুষের পাশাপাশি শীতে কষ্ট পাচ্ছে গবাদি পশুগুলোও। 

জামালপুর

জামালপুরে শীতের তীব্রতা বেড়েছে। রাত বাড়তেই বাড়ছে শীত। ঘন কুয়াশায় সকাল ১০টা পর্যন্ত সড়ককে যানবাহন চলছে হেডলাইট জালিয়ে। ঘন কুয়াশা আর কনকনে হিমেল বাতাসে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন জেলার যমুনা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার হতদরিদ্র মানুষ। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়ায় হতদরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তীব্র শীতে শিশু ও বয়স্ক মানুষ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। জামালপুর জেনারেল হাসপাতালসহ জেলার অন্য হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ, ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা তাপমাত্রাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ছয় ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

নওগাঁ

নতুন করে নওগাঁর ওপর দিয়ে বইছে মৃদু শৈতপ্রবাহ। শনিবার (৪ জানুয়ারি) সকালে থেকে ঘন কুয়াশায় এখনও সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের তীব্রতা বাড়ছে। হাড় কাঁপানো কনকন শীত কাহিল হয় পরেছেন নিম্ন আয়ের মানুষ। 

স্থানীয়রা বলছেন, উত্তরের হিমেল হাওয়ার কারণ তীব্র শীতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে।  শনিবার সকাল ৯টায় নওগাঁয় ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ বছর শীতকালে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।    

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবনে বিঘ্ন ঘটছে। শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। 

এই তথ্য জানিয়েছেন, চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। 

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে শীত বেড়েছে। সেই সঙ্গে রয়েছে ঠান্ডা বাতাস। শনিবার সকাল থেকে গ্রাম ও শহরাঞ্চলে সমানভাবে কুয়াশা দেখা গেছে এবং শীত অনুভূত হয়েছে। সকাল আটটা পর্যন্ত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। 

খাগড়াছড়িতে আবহাওয়া অফিস না থাকার কারণে তাপমাত্রা নির্ণয় করা যাচ্ছে না। তবে মোবাইল অ্যাপে জানা গেছে, সকাল সাড়ে আটায় জেলার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী

একদিনের ব্যবধানে রাজশাহীর তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও রয়েছে শীতের তীব্রতা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের। তবে ঠান্ডা বাসাত শীতে তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। 

একাত্তর/এসি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর