দিনাজপুরে আলুর আবাদ বেড়েছে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

দিনাজপুরে চলতি মৌসুমে সরিষার চাষ কমে, বেড়েছে আলুর আবাদ। কৃষকরা বলছেন, গেল মৌসুমে সরিষার চেয়ে আলুর দাম চড়া থাকায় তারা এবার আলুর চাষ বাড়িয়েছেন। এনিয়ে কৃষি অধিদপ্তর বলছে, সরিষার তেলের দাম কিছুটা বাড়লেও, এর ব্যবহার কমেছে। যে কারণে বিক্রিও হয় কম।

শীতের এই সময়ে দিনাজপুরের বিভিন্ন এলাকার মাঠ ছেয়ে থাকতো সরিষা ফুলে। কিন্তু এবার সেই দৃশ্য খুবই কম। সরিষা চাষের মাঠগুলো এবার বেশিরভাগই দখল করে নিয়েছে, মৌসুমী ফসল আলু।

সম্প্রতি আলুর বাজার ও চাহিদার কারণে কৃষকরা সরিষার চাইতে আলু চাষে উৎসাহী হচ্ছেন। তবে চাষ বেড়ে যাওয়ায় আলুর ভাল দাম না পাওয়ার শঙ্কাও করছেন অনেকে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, সরিষার আবাদ করে লাভ কম হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষক। আর গত বছরের তুলনায় জেলায় আলুর আবাদ বেড়েছে ১১ হাজার হেক্টর জমিতে।

কৃষি বিভাগের তথ্য মতে, গত দুই বছর দিনাজপুরে ২৭ থেকে ২৮ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সেখানে এবার আবাদ হয়েছে মাত্র ১৯ হাজার ৪৫৭ হাজার হেক্টর জমিতে।

একাত্তর/আরএ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর