শম্ভুর বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১১ এএম

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপজেলা সংলগ্ন বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে শম্ভুর উপজেলা সড়ক সংলগ্ন বাসভবনে ভাঙচুর শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে ফার্মেসি পট্টির জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেন তারা।

ভাঙচুরে নেতৃত্ব দেন জেলার সমন্বয়ক মুহিত নিলয় এবং মীর নিলয়। এসময় তারা স্বৈরাচার বিরোধী নানান ধরনের স্লোগান দেন।

মুহিত নিলয় ভাঙচুর শেষে সাংবাদিকদের বলেন, স্বৈরাচারী হাসিনা কথা বললেই দফায় দফায় ভাঙচুর হবে। উনি মানুষের রক্ত চুষে খেয়ে পালিয়েছে, এখন আবার নতুন করে দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে। ওনার আর কোনো কথা বাংলার জনগণ শুনতে চায় না।

মীর নিলয় বলেন, হাসিনার দোসরদের স্থাপনা ভাঙচুর করেছি। ওদের কোনো অস্তিত্ব রাখবো না।

একাত্তর/আরএ
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর