আবু সাঈদ হত্যা: সুষ্ঠু বিচারের আশ্বাস প্রধান বিচারপতির

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পিএম

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় তিনি শহীদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি পরিবারকে হত্যা জড়িতদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। 

রোববার (৬ এপ্রিল) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি। 

এসময় শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান বিচারপতি বলেন, হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। 

আবু সাঈদ হত্যা মামলার বাদি রমজান আলী বলেন, প্রধান বিচারপতি আমার ভাইয়ের হত্যার সঙ্গে যারাই জড়িত রয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বলে প্রধান বিচারপতি আশ্বস্ত করেছেন।

এসময় তার অপর ভাই আবু হোসেন বলেন, আমার ভাইয় হত্যায় যারা জড়িত শুধু তারাই যেন এই মামলায় অন্তর্ভুক্ত হয় এবং শাস্তি  পায়। নিরপরাধ  মানুষ যেন শাস্তি বা হয়রানির শিকার না হয়।

এর আগে বিকেলে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধান বিচারপতি।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আবু সাঈদ হত্যার সবকটি মামলা যাতে সঠিক বিচারিক প্রক্রিয়ায় সমাধানে পৌঁছায় সেদিকেই সবাইকে সচেষ্ট হতে হবে।

প্রধান বিচারপতি বলেন, ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. শামসুজ্জোহা যেমন স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি বহু বছর পরে সেটারই পুনরাবৃত্তি ঘটেছে জুলাই ২৪ এ আবু সাঈদের সুপ্রিম সেক্রিফাইসের মাধ্যমে। যে কারণে আবু সাঈদকে সারাজীবন শ্রদ্ধার সঙ্গে বাঙালি জাতি স্মরণ করবে। 

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন তিনি। 

তার আগে রংপুর আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি।  

একাত্তর/এসি
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুরের দিঘলবাইদ বিলের দুই হাজার বিঘা জমির কাঁচা পাকা ধান। অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের ধারাকোল বিলে কয়েকশ একর ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরুণদের মধ্যে এখন এক নতুন রোমাঞ্চের নাম মিনহাজুল ইসলাম রিশাদ। সাধারণ দুই চাকার সাইকেলটি তাঁর হাতে পড়লেই যেন হয়ে ওঠে এক জাদুর কাঠি। কখনও সামনের চাকা উঁচিয়ে ‘হুইলি’,...
রংপুরে ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদকে বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এতে ওই গাড়িতে থাকা এমপি মুজাহিদসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর