রংপুরে হিন্দুদের বাড়িতে হামলা-লুট, দুই দিনেও শনাক্ত হয়নি কেউ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:০৫ পিএম

রংপুরের গঙ্গাচড়ায় বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার ছুতোয় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটের ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পুলিশ হামলার বিষয়ে আগে থেকে জানলেও তা ঠেকাতে পারনি। এই ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা হয়নি, নেই কোনো আটক বা গ্রেপ্তার নেই।

শনিবার রাত থেকে রোববার পর্যন্ত দফায় দফায় হামলার পর মঙ্গলবার (২৯ জুলাই) সরেজমিন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সত্বেও মানুষজনের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। আলদাদপুর গ্রামের হিন্দু পাড়ার প্রায় প্রতিটি বাড়িতে এখনও দৃশ্যমান হামলার ক্ষতচিহ্ন। ভাঙা দরজা, টিনের চাল, গুড়িয়ে দেওয়া হয় অনেক বাড়ি। বাসিন্দাদের মনে এখনও আতঙ্ক, আবারও হামলা হতে পারে। তাই ভাঙচুর, লুটের পর যার যতোটুকু সম্বল রয়েছে তা অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকেই। আবার শনিবার রাতের তাণ্ডবে ভয়ে পালিয়ে যাওয়া অনেকেই ফিরে এসে লেগে পড়েছেন ঘরদুয়ার মেরামতে। প্রশাসনের ভাষ্য, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। এখন আর ওমন হবে না।

মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও তদন্ত চলছে। তবে এঘটনায় এখনও কেউ মামলা করেনি। 

কারা হামলা করেছে, তাদের শনাক্ত করা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি সাংবাদিকদের বলেন, পাশের উপজেলার (নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা) লোকজন এসে হামলা করেছে বলে আমরা জানতে পেরেছি। ফলে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। যারা দায়ি, তাদেরই মামলার আসামি করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, হামলাকারীদের শনাক্ত করতে পারলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মেরামত কাজ শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন। আক্রান্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে। 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপিসহ রাজনৈতিক সংগঠনের নেতারা। আর হিন্দু নেতারা বলছেন এই ঘটনার যারাই দোষী তাদের বিচার চান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরকে থানায় নেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন সন্ধ্যায় পাশের এলাকা থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিতে দিতে ছেলেটির গ্রামে প্রবেশ করে। তারা বাড়িঘরে হামলা চালায়। শনিবার রাত ও রোববার বিকালে ওই কিশোরের বাড়িসহ হিন্দুদের বাড়িগুলোতে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনার পর সোমবার আতঙ্কে লোকজন বাড়ি ছেড়ে যায়। মঙ্গলবার থেকে তাদের কেউ কেউ বাড়ি ফিরতে শুরু করেছে। তবে ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

একাত্তর/এসি
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর