পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১১ নারী আটক

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম

ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান দমন, নারী ও শিশুসহ মানব পাচার রোধ, মাদকদ্রব্য পাচার, সীমান্ত সংক্রান্ত সকল অপরাধকারী এবং অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানাধীন শুকানী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/১-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমজোয়ানী নামক স্থান দিয়ে শুক্রবার (৮ আগস্ট)  ভোররাতে বাংলাদেশি ১১ নারী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় শুকানী বিওপির দুইটি অভিযানিক দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ১১ জন (নারী) বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলাধীন বাইকুলা গ্রামের মৃত নুরালি বিশ্বাস এর মেয়ে ফুলসুরাত (৬০), কোতয়ালী উপজেলাধীন রামকৃষ্ণপুর গ্রামের মান্নান এর মেয়ে রোজিনা খাতুন (৩৫), অভয়নগর উপজেলাধীন চন্দ্রপুর গ্রামের জালাল বিশ্বাসের মেয়ে সেলিনা বেগম (২৫), নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন জামিলডাঙ্গা গ্রামের মিরাজ খন্দকারের মেয়ে চুমকি খাতুন (২৫), তাকরিজ আলীর মেয়ে হাসনা হেনা খাতুন (৩০), মাধবপুর গ্রামের আনসার মুন্সীর মেয়ে রোজিফা (৩২), লোহাগড়া উপজেলাধীন চরকালনা গ্রামের দেলোয়ার মোল্লার মেয়ে মিনা খাতুন (২৪), বেতগ্রাম গ্রামের মফিজ মোল্লার মেয়ে বন্যা খাতুন (২৪), টুংগীপাড়া উপজেলাধীন দক্ষিণ বাঁশরিয়া গ্রামের শাহ আলমের মেয়ে রূপা খানম (২৫), মাদারীপুর জেলার জাজিরা উপজেলাধীন ফরিদপুর গ্রামের বাবুল বেপারীর মেয়ে শাবানা বেপারী (২৭) এবং ফরিদপুর জেলার রাজর উপজেলাধীন সোত্যপতি গ্রামের হাকিম তালুকদার এর মেয়ে সালেহা খাতুন (৪০)।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভারতে প্রবেশের নিমিতে একাধিক দালাল চক্রের মাধ্যমে সর্বমোট ১,৬৫,০০০/- টাকা চুক্তিতে সীমান্ত এলাকায় আগমন করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাংলাদেশী নগদ ৭০০/ টাকাসহ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোখে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত।

একাত্তর/আরএ
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর