রুদ্রমূর্তির পর শান্ত তিস্তা, বন্যা পরিস্থিতির উন্নতি

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:১৭ পিএম

উজানের ঢলে রুদ্র মূর্তি ধারণ করা তিস্তা নদী শান্ত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে দ্রুত গতিতে পানি কমায় উন্নতি ঘটেছে নীলফামারীর বন্যা পরিস্থিতির। বাড়িঘর আর ফসলের ক্ষেত থেকে নেমে গেছে ঢলের পানি। স্বাভাবিক হচ্ছে বানভাসিদের জীবন।

বর্তমানে নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।

উজানের ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীতে বুধবার তৃতীয় দফায় বিপদসীমা ছাড়িয়ে বৃহস্পতিবার রুদ্র মূর্তি ধারণ করে তিস্তা নদী। এদিন নদীর পানি ১৮ সেন্টিমিটার উপর দিয়ে  প্রবাহিত হয়। যা চলতি বছরের সর্বোচ্চ। আকস্মিক নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত হয় নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাড়িঘরে। তলিয়ে যায় ফসলের জমি। ফলে চরম বিপাকে পড়েন এসব নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ। 

তবে বৃহস্পতিবার রাত থেকে কয়েক দফা নদীর পানি কমে শুক্রবার (১৫ আগস্ট) দুপুর থেকে বিপদসীমার ২৪ সেন্টিমিটার নিচে নামলে উন্নতি ঘটে বন্যা পরিস্থিতির। দ্রুত গতিতে নদীর পানি কমায় বাড়িঘর আর ফসলের ক্ষেত থেকে নেমে গেছে ঢলের পানি। স্বাভাবিক হচ্ছে বানভাসিদের জীবন।

কৃষি অফিসের তথ্য মতে, তিস্তার আকস্মিক বানে ডিমলা উপজেলার কৃষকদের ২২০ হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানি ও পলিতে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রোপা আমন চারাসহ সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ।

ডিমলা উপজেলার কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, বর্তমানে নদীর পানি  ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে  প্রবাহিত হওয়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।

আর এই মুহূর্তে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বলে জানান পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের এই নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, তিস্তার বন্যায় উপজেলার সাতটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার ২০৯ পরিবারের মধ্যে ৩০ টন চাল, শুকনো খাবার বরাদ্দের পর বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। 

একাত্তর/এসি
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর