ফন্দিফিকিরে সফল হবে না বিএনপি: মোমেন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিভিন্ন ধরণের ফন্দিফিকির করলেও তাতে সফল হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

শুক্রবার সকালে সিলেটে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির সহিংস কর্মসূচি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা, নির্বাচন বানচাল করার জন্য এটি বিএনপির একটি ষড়যন্ত্র। যত ধরনের ফন্দিফিকির আছে, সব তারা করছে।

‘কিন্তু তারা সফল হতে পারছে না, পারবেও না। চোরাগুপ্তা হামলা বা সন্ত্রাসী তৎপরতা সরকার বরদাস্ত করবে না।’

শুরু থেকেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটের তফসিল প্রত্যাখ্যান করে দলটির পক্ষ থেকে সহিংস কর্মসূচি চালানো হচ্ছে।

ভোট বর্জন ও প্রতিহত করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। এমনকি সরকারকে খাজনা, কর ও বিভিন্ন সেবার বিল না দিতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির সহিংস কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দেশের নানাস্থানে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন দেয়া হচ্ছে। এতে বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা। গত দুইমাসে প্রায় ৩০০ যানবাহনে আগুন দেয়া হয়েছে।

এদিকে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ নিবন্ধিত ২৭টি দল নির্বাচনে অংশ নিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন পরবর্তী সময়ে মোড়ল দেশের হুমকি ধামকি বা যে কোনো সংকট মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন যথেষ্ট পরিণীত একটি দেশ। সব দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক আছে। বাংলাদেশ এখন কারো উপর নির্ভরশীল নয়।

‘দেশের অর্থনীতি অনেক সবল। বিদেশিরা বহুদিন থেকেই হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছেনা এসবে।’ 

আরবি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর