মজুরি পাচ্ছে না মোরশেদ খানের চা বাগান শ্রমিকরা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:১২ পিএম

বকেয়া বিল শোধ না করায় হবিগঞ্জে দেউন্দি চা বাগানের তিনটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে প্রায় চার হাজার শ্রমিক।

চা উৎপাদন বন্ধ থাকায় দৈনিক মজুরি থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। মোটা অংকের বিল বকেয়া পড়ায় সাবেক মন্ত্রী বিএনপি নেতা মোরশেদ খানের এসব চা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় দেউন্দি টি কোম্পানির তিনটি বাগানেই এখন শুনশান নীরবতা।

চায়ের ভরা মৌসুমে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন দৈনিক মজুরিতে কাজ করা প্রায় চার হাজার শ্রমিক। কাজ না থাকায় মজুরিও পাচ্ছেন না তারা।

একজন শ্রমিক বলেন, বিল দিতে পারছে না। লাইন কাটা। আমরা অসহায় অবস্থায় আছি। বন্ধ থাকার থাকার কারণে বকেয়াও পাচ্ছি না। বোনাসও না।

অপর এক শ্রমিক বলেন, আমরা কী দিয়ে চলবো? বাগানের মানুষ বলে আমাদের যে অসহায় ভাবে ফেলে দিয়েছে এটাতো ঠিক নয়। আমরা কীভাবে চলবো? কোনো সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না।

তিন বাগানের বিদ্যুৎ বিল বকেয়া এক কোটি ৮০ লাখ টাকা। আর গ্যাসের বকেয়া ৫০ লাখ টাকা। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে কাজে লাগানো যাচ্ছে না এরই মধ্যে উত্তোলন করা কয়েকশ' মন চায়ের পাতা।

চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা কার্তিক চন্দ্র বাত্তি বলেন, আমরা পতা তুলছি। কিন্তু ব্যবহার করতে পারছি না। ম্যানুফ্যাকচার হচ্ছে না। সেই পাতা ফেলে দেয়া হচ্ছে।

লস্করপুর ভ্যালিতে দেউন্দি টি কোম্পানির মালিক সাবেক মন্ত্রী মোরশেদ খান। বাগান ও কারখানা বন্ধের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি কোম্পানির কোনো কর্মকর্তা।

গত মাসে দোল পূজার বোনাসও মেলেনি এই বাগানের চা শ্রমিকদের । এছাড়াও ২০২৩ সালে শ্রমিকদের এরিয়ার বিল প্রত্যেকে ১১ হাজার টাকা করে দেয়ার কথা থাকলেও এখনো চার হাজার টাকা করে বকেয়া রয়েছে।

কেএসএইচ
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর