সিলেটের গোয়াইনঘাটের তিতারাই এলাকায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার তিতারাই এলাকার একটি ফিলিং স্টেশনে থাকা প্রাইভেটকারে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধসহ দুইজনকে আটক করা হয়।
এরা হলেন রবিউল ইসলাম ও খলিল শেখ। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলায়। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
