মাদ্রাসার টাকা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০, আহত বহু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

সুনামগঞ্জে একটি সরকারি মাদ্রাসার ফান্ডের টাকা নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতির লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। 

প্রায় দুই ঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের দিরাই ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার দুপুর দেড়টার দিকে জেলার দিরাই উপজেলার রায়বাঙ্গালী গ্রামে সরকারি দাখিল মাদ্রাসার টাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানিয়েছেন, গ্রামের সরকারি দাখিল মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আব্দুল মালিক। সভাপতি পদ বিলুপ্ত হওয়ার পর মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য মনু মিয়া, তছর মিয়া ও সুফি মিয়ার লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। এনিয়ে শনিবার দুপুরে মাদ্রাসায় বৈঠকে বসে উভয়পক্ষ। 

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান মিয়া জানান, আহতদের শরীরে ছররা গুলি রয়েছে। সেগুলো বের করতে তাদের সিলেটে পাঠানো হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মারামারির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। 

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর