বড়লেখা সীমান্তে যুবকের মরদেহ, অভিযোগ বিএসএফের দিকে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

মৌলভীবাজার সীমান্তের পাহাড়ি এলাকা থেকে এক চা শ্রমিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, পাহাড়ি সীমান্ত থেকে বাঁশ আনতে গেলে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে তাদের এই দাবি যে সঠিক, তা নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার বড়লেখা উপজেলার বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর জিরো লাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম গোপাল বাগতি। তিনি উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাগতির ছেলে। 

নিহতের স্বজনরা জানান, সে শনিবার (২১ ডিসেম্বর) সকালে আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ের যায়। তবে রাতে বাড়ি ফেরেনি। রোববার ভোরের দিকে খবর আসে ওই স্থানে তার মরদেহ পড়ে আছে। পরে বিজিবি ও থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নিহতের গায়ে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজের আট দিন পর এক বাংলাদেশি যুবকের মরদেহ পাওয়া গেছে। পরে গোপনে মরদেহটি দাফন করতে গেলে খবর পেয়ে তা উদ্ধার করেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর