দেশের সর্বনিম্ন তাপামাত্রা মৌলভীবাজারে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ এএম

কনকনে শীতে কাঁপছে মৌলভীবাজার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিনও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এদিকে জেলায় তীব্র শীত অনুভূত হলো ভোর থেকে দেখা মিলেছে সূর্যের। ফলে কিছুটা স্বস্তি ছিল চা শ্রমিক থেকে শুরু করে কম আয়ের মানুষের মাঝে। তবে শীতের তীব্রতার কারণে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা এমন থাকতে পারে। তাছাড়া রোদ থাকলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকার কারণে শীত অনুভুত হচ্ছে বেশি। তাছাড়া দিনভর কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। ফলে চা শ্রমিক থেকে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ অনেকটা বেড়েছে। 

অপরদিকে পঞ্চগড়ে থেমে থেমে বইছে মৃদু শৈত্য প্রবাহ। গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে তাপমাত্রা বিরাজ করছে, ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত  কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে কুয়াশাছন্ন রোদ, তবে উত্তাপ খুব একটা নেই। সেই সঙ্গে বইছে উত্তরের ঠাণ্ডা বাতাস। ফলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। 

একাত্তর/এসি
উত্তরাঞ্চরে জেঁকে বসা শীতের আস্তানা যেন এখন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। বুধবার (১৪ জানুয়ারি) নিয়ে টানা ছয় দিন ধরে উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় তাপামাত্রা রেকর্ড...
দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর