তেঁতুলিয়ায় আস্তানা গেড়েছে শীত, তাপমাত্রা আজও দেশের সর্বনিম্ন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

উত্তরাঞ্চরে জেঁকে বসা শীতের আস্তানা যেন এখন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। বুধবার (১৪ জানুয়ারি) নিয়ে টানা ছয় দিন ধরে উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় তাপামাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ ছিল। গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, আজও পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে মাঝারি শৈত্য প্রবাহ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা। সেই সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস,।সকাল গড়িয়ে কুয়াশাচ্ছন্ন রৌদ্রের দেখা মিললেও তাতে নেই উত্তাপ।

শৈত্যপ্রবাহের মাত্রা (আবহাওয়া অধিদপ্তরের মান অনুযায়ী):

  • মৃদু শৈত্যপ্রবাহ: ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস
  • মাঝারি শৈত্যপ্রবাহ: ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস
  • তীব্র শৈত্যপ্রবাহ: ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পঞ্চগড়, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তার আগে সোমবার (১২ জানুয়ারি) আট জেলায় এবং তারও আগের দিন রোববার (১১ জানুয়ারি) ১০ জেলায় শৈত্যপ্রবাহের খবর জানিয়েছিলো সংস্থাটি। 

আবহাওয়া অফিসের তথ্য বলছে, বুধবার থেকে সারাদেশে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এই অবস্থা তিন থেকে চার দিন চলতে পারে। এরপর তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

একাত্তর/এসি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর