হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন নারী শ্রমিক নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

হবিগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা লেগুনার সঙ্গে সংঘর্ষ হয় বাসের।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে জেলার মাধবপুর উপজেলার শহজী বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুমি আক্তার, ঊর্মি আক্তার ও দিলারা বেগম। তারা পাইওনিয়ার ডেনিম লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা লেগুনাকে যাত্রীবাহী বাস এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে এবং একজনকে সিলেটে মেডিক্যালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। 

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর