সুনামগঞ্জে সাতসকালে সংঘর্ষে দুই দল মানুষ, আহত ৩০

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম

সুনামগঞ্জে খাস জমিতে ধান শুকানোর খলা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের এক পক্ষে ছিলেন মুক্তার আলী ও অন্য পক্ষে আব্দুল খালেকের পক্ষে শাহ আলমের লোকজন।

সংঘর্ষের একটি ভিডিওতে দেখা গেছে, দুই মানুষ তাদের মধ্যে অন্তত ২০ গজের মতো দূরত্ব থেকে একদল অপরকে ঢিল ও ফলার মতো কিছু ছুঁড়ছে। অপরপক্ষ তা ঢালের মতো কিছু দিয়ে প্রতিহত করছেন এবং তারাও আক্রমণ করছেন। তাদের হাতে বাঁশের লাঠিও দেখা গেছে। আর এক পাশে ওই মারামারি দেখতে ভিড় করেছেন বহু মানুষ।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলী জানান, রঘুনাথপুর গ্রামের খাস জমিতে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সকালে রঘুনাথপুর মসজিদের সামনে ধান শুকানোর খলা তৈরি মুক্তার আলী, আব্দুল খালেক পক্ষের লোক ও শাহ আলমদের পক্ষের লোকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সংঘর্ষে জড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। 

একাত্তর/এসি
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর