হবিগঞ্জে হত্যার ১৬ বছর পর চার জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

হবিগঞ্জে এক দিনমজুরকে গলাকেটে হত্যার ১৬ বছর পর চার জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক একেএম কামাল উদ্দিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মাধবপুর উপজেলা বারো চান্দুরা গ্রামের এমরান মিয়া, সোলেমান, জাহেদ মিয়া ও আবুল হোসেন।

ভিকটিমের নাম ছাবু মিয়া। তিনি জেলার মাধবপুর উপজেলার বারো চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে। 

হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. সামছু মিয়া চৌধুরী মামলার বরাত দিয়ে জানান, ২০০৬ সালে ছাবু মিয়ার স্ত্রী এমরান মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে ছাবু মিয়া ও এমরান মিয়ার মধ্যে বিরোধ তৈরি হয়।

২০০৯ সালে এপ্রিলে এমরানসহ কয়েকজন ছাবু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় সম্পদপুর হাওরে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় ছাবুর ভাই হাফিজ মিয়া বাদি হয়ে পাঁচ জনকে আসামি করে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। ১৬ বছর পর আদালত চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার অপর আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর