হবিগঞ্জে সাতসকালে ঘর দখলে দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম

হবিগঞ্জে একটি গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে জেলা আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশকিছু টাকাও রয়েছে। এতোদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এনিয়ে গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে উভয়পক্ষ লোক ডেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। 

তারা জানান, আহতদের আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। 

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাসান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

একাত্তর/এসি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর