চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ আর দুই দিন

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম

গরমে হাঁসফাঁস নগরবাসীর প্রশান্তির বৃষ্টির দেখা পেতে অপেক্ষা করতে হতে পারে আরও কয়েকদিন। চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ চলবে অন্তত আরও দুই দিন। আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৭ এপ্রিলের আগে দেশে বৃষ্টিপাতের  তেমন সম্ভাবনা নেই। এতে করে কিছুটা কমবে তাপমাত্রা। তবে কাল বৈশাখীর সময় হলেও, আগামী এক সপ্তাহ দেশে ঝড়ের সম্ভাবনা কম। 

রাজধানীসহ দেশজুড়ে চলছে মাঝারি তাপপ্রবাহ, অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। 

আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, এই গরম চলবে আরও দুই দিন। ২৭ এপ্রিলের আগে মিলবে না কাঙ্খিত বৃষ্টির দেখা।

গরমের প্রভাব থাকলেও গেলো বারের চেয়ে এবার গড় তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে আশাবাদ অধিদপ্তরের।

এদিকে শুক্রবার চুয়াডাঙ্গায় জেলার প্রথম শ্রেণির  আবহাওয়া পর্যবেক্ষণাগার সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৩ এপ্রিল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ এপ্রিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, সকাল ছয়টার দিনের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ভৌগোলিক দিক থেকে চুয়াডাঙ্গা উষ্ণ অঞ্চল। এখানে গরমের সময় যেমন গরম বেশি ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এবং শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।  

তিনি ঢাকা আবহাওয়ার বরাত দিয়ে বলে, আগামী ২৭/২৮ এপ্রিলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এই মৃদু থেকে মাঝারি তাপপ্রহে জনজীবনে কষ্ট বাড়বে তবে বৃষ্টি হলে জনজীবনে সস্তি নেমে আসবে।

একাত্তর/এসি
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর