মৌলভীবাজারে গভীর রাতে সড়কে ঝরলো তিন প্রাণ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

মৌলভীবাজারে গভীর রাতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটা দিকে সদর উপজেলার গিয়াসনগরের শাহপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের আলিনূর, সদর উপজেলার দরগামহল্লায় যাত্রী রেহান ও রুবেল মিয়া। তাদের মধ্যে আলিনূর ও রেহান ঘটনাস্থলে এবং রুবেল হাসপাতালে মারা যান।

মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক আলিনূর ও রেহান নিহত হন। গুরুতর আহত রুবেলকে ফায়ার সার্ভিস উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। 

তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন। মরদেহগুলো মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর