মৌলভীবাজারে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম

মৌলভীবাজারে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন খবরে তিনটা থেকে চারটা পর্যন্ত সাতগাঁও পয়েন্টে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্রে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ মজুত ও অনিয়ম পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সাতগাঁও এলাকার ‘মেসার্স ন্যাশনাল ট্রেডিং’-কে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রতিষ্ঠানটি থেকে এক হাজার ৯৭১টি সিলিন্ডারে থাকা মোট ২৯ হাজার ৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়। 

অন্যদিকে, একই এলাকার ‘শান্ত এন্টারপ্রাইজ’-কে অবৈধভাবে তেল (অকটেন ও পেট্রল) মজুত করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শান্ত সরকার পাঁচ হাজার কেজি অকটেন ও পেট্রল ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এই দণ্ড দেওয়া হয়।

ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সঙ্কট রোধ এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দ করা গ্যাস সিলিন্ডারগুলো বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

একাত্তর/এসি
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর