সুনামগঞ্জে লাখ তালগাছ গায়েব, কোটি টাকার দণ্ডও অকেজো: বজ্রাঘাতে পাঁচ বছরে ৭২ মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

হাওরের বিস্তীর্ণ জনপদে আকাশ ভেঙে নামছে মরণ। বছরের পর বছর বজ্রপাতে বাড়ছে লাশের মিছিল। অথচ এই মৃত্যু ঠেকাতে নেওয়া সরকারি উদ্যোগগুলো এখন কেবলই কাগজের দলিল। বজ্রপাত প্রতিরোধে রোপণ করা এক লাখ তালগাছের হদিস নেই, আর কোটি টাকা ব্যয়ে বসানো বজ্রনিরোধক দণ্ডও হাওরবাসীর কোনো কাজে আসছে না। গত পাঁচ বছরে এই জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন, যাদের অধিকাংশই প্রান্তিক কৃষক ও জেলে।

বুধবার (২৯ এপ্রিল) জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন শাখা এবং স্থানীয় সূত্রে সুনামগঞ্জের বজ্রপাত পরিস্থিতির এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

অনুসন্ধানে জানা গেছে, বজ্রপাত থেকে বাঁচতে ২০১৮ সালে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে এক লাখ এবং ২০২৪ সালে আরও দুই হাজার তালগাছ রোপণ করা হয়েছিলো। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে রোপণ করা সেসব চারা অঙ্কুরেই মরে গেছে। বর্তমানে হাওরজুড়ে এসব তালগাছের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে জেলার ছয়টি উপজেলায় ১৮টি বজ্রনিরোধক দণ্ড স্থাপন করে। কিন্তু প্রয়োজনের তুলনায় এই দণ্ডগুলো যেমন নগণ্য, তেমনি এগুলোর কার্যকর কোনো সুফলও পাচ্ছে না হাওরবাসী। ফলে জীবনঝুঁকি নিয়েই বোরো মৌসুমে হাওরে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের।

সরকারি ও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, সুনামগঞ্জে প্রতি বছরই বজ্রপাতে মৃত্যু বাড়ছে। গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়- ২০২২ সালে মৃত্যু হয়েছে ছয় জনের, ২০২৩ সালে রেকর্ড ২৯ জন প্রাণ হারান, ২০২৪ সালে নিহত হন ১১ জন, ২০২৫ সালে প্রাণ গেছে ১৫ জনের এবং ২০২৬ সালে ২৯ এপ্রিল পর্যন্তই মৃত্যু হয়েছে ৯ জনের।

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন শাখার তথ্যমতে মৃতের সংখ্যা ৭০ হলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা ৭২ ছাড়িয়েছে।

রোপণ করা তালগাছগুলো কেন হারিয়ে গেরো, তা জানতে চেয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান। তিনি বলেন, তালগাছগুলো রক্ষণাবেক্ষণের বিষয়ে তদন্তের পাশাপাশি হাওর এলাকার কৃষকদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

তবে স্থানীয়রা মনে করছেন, তালগাছ একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বর্তমানে যে হারে মৃত্যু বাড়ছে, তা ঠেকাতে আধুনিক গবেষণাধর্মী ও তাৎক্ষণিক কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

একাত্তর/এসি
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর