রাঙ্গাবালীতে গৃহবধূ শীলার মৃত্যু: স্বামী রাসেল দুই দিনের রিমান্ডে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাহমুদ বয়াতীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) এস এম সামিউল আলম আসামি রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাদা ও অ্যাডভোকেট সৈয়দ রায়হান রিমান্ডের পক্ষে জোর যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিনসহ তিনজন রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

তদন্ত কর্মকর্তা এসআই এস এম সামিউল আলম জানান, আদালত রিমান্ড মঞ্জুর করায় আসামিকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

গত ৩০ অক্টোবর রাঙ্গাবালী সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার নিজ বসতঘর থেকে ফারহানা ইয়াসমিন শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করা হয়। পরবর্তীতে নিহতের ভাই রাইসুল ইসলাম কমল বাদি হয়ে শীলার স্বামী রাসেল মাহমুদ বয়াতী, রাসেলের চাচাতো ভাই সোহান বয়াতীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। গত তিন নভেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০) প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করে।

একাত্তর/এসি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। নিজের বিয়ে বন্ধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে আগের দিন মাদ্রাসার সুপারের কাছে লিখিত...
সরকারি বিধি অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা নামানোর নিয়ম থাকলেও পটুয়াখালীর গলাচিপা উপজেলা মৎস্য অফিসে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। 
রাজনৈতিক উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখনো অনলাইন বা ভার্চ্যুয়ালি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
হামলার আশঙ্কা জানিয়ে আগে থেকেই পুলিশকে অবহিত করা হলেও শেষ রক্ষা হয়নি। পটুয়াখালী পৌর শহরের সামনে ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। নিজের বিয়ে বন্ধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে আগের দিন মাদ্রাসার সুপারের কাছে লিখিত...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনকে কেন্দ্র করে চলা দেশব্যাপী আলোচনার কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা খতিয়ে...
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর