নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিত, রাজধানীর সড়কে অবরোধ

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৩:০৪ পিএম

নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ স্থগিত করার প্রতিবে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। 

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন পরীক্ষা দিতে কেন্দ্রে আসা শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

তাদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। 

এক শিক্ষার্থী বলেন, কেন্দ্রে এসে পেরেছি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোনো নোটিশ দেওয়া হয়নি। এমন অসম আচরণ শুধুমাত্র সাত কলেজের প্রতিই করা হচ্ছে। আমরা এমনিতেই ভয়াবহ সেশনজটে আছি। 

সাত কলেজের ডিগ্রির এসব শিক্ষার্থীর পরীক্ষা ইডেন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় ঢাকায় শাবির পাঁচ শিক্ষক

ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছে। তিনি বলেছেন মৌখিকভাবে পরীক্ষা বন্ধ করা হয়েছে, কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি। এমন আচরণ আমরাও প্রত্যাশা করি না। দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে। তাছাড়া আজ তাদের শেষ পরীক্ষা ছিল। বিষয়টি নিয়ে সাত কলেজের সমন্বয়কের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


একাত্তর/এসি

আগামী বছর (২০২৬) ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হবে জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি বলছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেজড থেকে সিডিটির (কম্পিউটার ডেলিভারড টেস্ট)...
২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় সারাদেশে শোক দিবস পালিত হচ্ছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। দুপুর ২টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর