সন্ধ্যায় শাবি শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসছেন শিক্ষামন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৬:৫৭ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইস্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করতে ইতিমধ্যে ঢাকায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে তারা বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

এদিকে শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ওই শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছয়টার শিক্ষামন্ত্রীর সরকারি বসভবন ধলেশ্বরীতে শাবি ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হবে।  

একটি সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে শাবি শিক্ষকদের প্রতিনিধি দলটি  শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের বাসা ধলেশ্বরীতে প্রবেশ করেছেন।

শিক্ষকদের প্রতিনিধি দলে আছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. খায়রুল ইসলাম রুবেল।

আরও পড়ুন: রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলে আলোচনায় বসার আহবান জানান শিক্ষামন্ত্রী। এতে সম্মতিও জানিয়েছেন আন্দোলনরতরা। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সাদিয়া আফরিন জানান, আন্দোলনরত অসুস্থ শিক্ষার্থীদের রেখে ঢাকায় গিয়ে আলোচনার সিদ্ধান্ত বদল করে শিক্ষার্থীরা। তারা বিকল্প হিসেবে ভার্চুয়ালি কিংবা সরাসরি শিক্ষামন্ত্রীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলোচনায় বসার অনুরোধ জানান। 


একাত্তর/এসি

শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর