নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের দায়িত্ব বেশি দেখছেন শিক্ষামন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৭ পিএম

প্রায় এক মাস পর স্কুল খোলার আনন্দে ভাসছে শিক্ষার্থীরা। একইদিন ৬২টি প্রতিষ্ঠানে শুরু হলো ষষ্ঠ শ্রেণির নতুন শিক্ষাক্রমের পরীক্ষামূলক ক্লাস। 

শিক্ষামন্ত্রী দীপু মনি বলছেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বুঝে শিখবে। এখানে শিক্ষকদের দায়িত্ব অনেক বেশি। 

করোনা নতুন ধরন ওমিক্রনের দাপটে এক মাসে ছুটির আড়মোড়া ভেঙ্গে মঙ্গলবার বসন্ত সকালে আবারো প্রাণের শিক্ষালয়ে ফেরে শিশুরা। 

সরকারের ঘোষণা অনুযায়ী এখন থেকে ২০২২ সালের এসএসসি আর এইচএসসি আর নতুন দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবে। আগামী ২ মার্চ খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো।

ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন আসবে না। তবে দিনের সংখ্যা যাই হোক স্কুলে আসার আনন্দেই আপ্লুত শিক্ষার্থীরা। 

দুই ডোজ টিকার বাধ্যবাধকতা থাকলেও রাজধানীর বেশিরভাগ স্কুলে ষষ্ঠ শ্রেণির অনেক শিক্ষার্থী পায়নি টিকা। তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানতে চেয়েছে প্রতিষ্ঠানগুলো। 

পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা বাড়বে জানালেন মাউশি মহাপরিচালক। টিকার বিষয়টি সহজ করতে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সবুজ সংকেত পেলেই ১২ বছরের কম বয়সীদের টিকা

এদিকে ছুটি শেষে স্কুলের প্রথম দিনেই শুরু হলো ষষ্ঠ শ্রেণির পরীক্ষামূলক ক্লাস। সারাদেশে এই ক্লাসের এর আওতায় এসেছে ৬০টির বেশি প্রতিষ্ঠান। 

নতুন ধরণের বই পেয়ে খুশি শিক্ষার্থী। আর শিক্ষামন্ত্রী বললেন, এখন শিক্ষকদের দায়িত্ব আরো বাড়লো। কারণ শিক্ষার্থীদের বুঝিয়ে পড়াতে হবে। ফলে দায়িত্বও বেশি। 

দীপু মনি জানান, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন হবে। প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান পরীক্ষার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন (শিখনকালীন) বেশি হবে।

এর মধ্যে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, মূল্যায়ন হবে সারা বছর ধরে চলা বিভিন্ন রকমের শিখন কার্যক্রমের ভিত্তিতে। 

পরবর্তী শ্রেণিগুলোর মূল্যায়নের পদ্ধতি হিসেবে পরীক্ষা ও ধারাবাহিক শিখন কার্যক্রম দুটিই থাকছে। আর দশম শ্রেণির আগ পর্যন্ত পাবলিক পরীক্ষা না নেয়ার কথা রয়েছে এই শিক্ষাক্রমে।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী, ২০২৪ সাল থেকে মাধ্যমিক শিক্ষায় আলাদা কোনো বিভাগ থাকছে না। এখন নবম শ্রেণিতে যেভাবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বেছে নিতে হয়, শিক্ষার্থীদের সে রকম কোনো ভাগ তখন আর থাকবে না। 

দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে অভিন্ন ১০টি বিষয় পড়তে হবে। বিভাগ বিভাজন হবে উচ্চ মাধ্যমিকে গিয়ে। আর আগামী বছর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে।

মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নতুন শিক্ষাক্রমের পরীক্ষামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনার কারণে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।


এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর