দেশের সব প্রাথমিকে টিফিন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৫:৫৭ পিএম

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। 

রোববার (২৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী এসময় এলজিইডি’র তত্ত্বাবধানে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের গণকা সরকারী প্রাথমিক বিদ্যালয়  প্রাঙ্গণে একযোগে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং ১৬ কোটি ৮০লাখ ১৫ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে আরও ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে উল্লেখ করে তিনি বলেন, দেশের  প্রাথমিক শিক্ষার উন্নয়নে তারা যে কাজ করেছেন অতীতের কোনো সরকার তা করতে পারেনি।

আরও পড়ুন: চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে দুই শিশুর মৃত্যু

বার্তা সংস্থা বাসস জানায়, জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বক্তব্য রাখেন। এ সময় এলজিইডি’র নির্বাহী  প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবিএস  

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সবখানেই ছাত্রীরা এগিয়ে যাচ্ছে। এর মধ্যে বড় অগ্রগতি দেখা যাচ্ছে মাধ্যমিক স্তরে। এখানে প্রায় প্রতিবারই নিজেদের গড়া রেকর্ড ভাঙছে ছাত্রীরা।
তৃতীয় ধাপে জুন মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। তিনি বলেছেন, পর্যায়ক্রমে স্বচ্ছ...
প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো...
রমজান ও ঈদে ছুটির বিষয়ে সভা করেছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় কমিটি। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে না। আগের ঘোষণা অনুযায়ী ৬ এপ্রিল পর্যন্ত ক্লাস...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর