ছাত্রলীগ থেকে অব্যাহতির পর নূর ঊদ্দীনকে এবার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

আপডেট : ১৪ জুন ২০২২, ০৬:৫৩ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এলাকায় একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনায় এএম নূর ঊদ্দীন হোসাইনকে এবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনায় নূর উদ্দীন জড়িত থাকায় এ সিদ্ধান্ত।

সেখানে আরো বলা হয়, প্রক্টরিয়ার বডির প্রাথমিক তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন: গণমাধ্যমের গাড়ি দেখেই ভাংচুর করলেন ছাত্রলীগ নেতা

এর আগে সোমবার (১৩ জুন) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নূর ঊদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়।


image


এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় আমরা তাকে অব্যাহতি দিয়েছি। বাকিটা পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন: গণমাধ্যমের গাড়ি ভাঙচুরে সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

তবে অভিযুক্ত এএম নূর ঊদ্দীন হোসাইন অব্যাহতির বিষয়ে বলেন, আমি এমন কোনো লিডার না, যে নেতৃত্ব দিয়ে গাড়ি ভাঙচুর করবো। আর আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। আমাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে আমি জানি না।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুবির প্রধান ফটক সংলগ্ন ডাচ বাংলা বুথের সামনে একাত্তর টিভির একটি গাড়ি ভাঙচুর করা হয়।


একাত্তর/আরএ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জুলাই আন্দোলন চলার সময়ে (১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং...
গণপিটুনির শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর