বঙ্গবন্ধুর পোস্টার ছেঁড়ায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১২:৫৭ পিএম

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) ছাত্রী হলে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর পোস্টার ছেঁড়ায় জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবিতে পরীক্ষা বর্জন করেছে একদল শিক্ষার্থী। একইসাথে বিশ্ববিদ্যালয়টির সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। 

সোমবার (২২ আগস্ট) সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করে।

এসময় বিডিইউ ছাত্রলীগের সংগঠক, মির্জা আবু সাঈম, তৌফিক হাসান তুষার, মেহেদী হাসান শিশির, অনিমা জামান প্রমা, মেহেদী হাসান বাপ্পী বক্তব্য রাখেন। 

তারা বলেন, শোকের মাসে জাতির জনকের পোস্টার ছিঁড়ে, ন্যাকারজনক আচরণ করা স্বাধীনতা বিরোধীদের এই বিশ্ববিদ্যালয়ে আর ঠাঁই নেই। তাদের হল থেকে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

তারা জানায়, এর আগে গত ১৭ আগষ্ট রাতে কয়েকটি পোস্টার ছেঁড়ার প্রতিবাদে ছাত্রী হলের সামনে কয়েক ঘণ্টা অবস্থান করে তদন্ত কমিটি গঠন করে বিচার দাবি করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে এখনো কোন প্রতিকার না পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে তারা।

তাদের সাথে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচি পালন করছে। 


একাত্তর/এসএ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং কিছু শিক্ষার্থী।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়াকে সহজীকরণ এবং নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর