কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গেলো রাত থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

শিক্ষার্থীরা জানায়, শুক্রবার (৯ আগস্ট) কোনো একটি বিষয় নিয়ে দুপুরে দুই হলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় নজরুল হলের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করে বঙ্গবন্ধু হলের এক ছাত্রলীগ কর্মী। সেই ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ১২টার দিকে দফায় দফায় সংঘর্ষ হয়। ইট-পাটকেল নিক্ষেপসহ ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এসময় ছাত্রলীগের একাধিক কর্মীকে লাঠি, রড, দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। 

অপরদিকে শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নজরুল হল ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এর জের ধরে আবারও সংঘর্ষের শুরু হয়। উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। 

তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কর্মী ইকবাল, রাকিব, অনুপ দাশ, সোহাগ, নজরুল হলের সাকিব হাসান দীপ, আশরাফুল রায়হানসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

image


পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ পরিস্থিতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এসময় নজরুল হলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

আরও পড়ুনচট্টগ্রামে সাগর ও উপকূল থেকে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ততক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্রনেতারা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের হাতাহাতি ঘটনা শুনে আমরা ঘটনা স্থলে উপস্থিত হই। এখন শিক্ষার্থীরা তাদের নিজ নিজ অবস্থানে রয়েছে। আমরা প্রক্টরিয়াল বডি বসে এটা সমাধান করবো।


একাত্তর/এসি

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে জুলাই আন্দোলনের দেয়ালচিত্রের (গ্রাফিতি) লেখা পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর