‘ছাত্র’ মুছে লেখা হলো ‘গুপ্ত’, চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে জুলাই আন্দোলনের দেয়ালচিত্রের (গ্রাফিতি) লেখা পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে কলেজ ক্যাম্পাসে শুরু হওয়া এই দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

ছাত্রশিবিরের অভিযোগ, জুলাই-আগস্ট আন্দোলনের সময় কলেজের একটি ভবনের দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছিলো। সেখানে লেখা ছিলো—‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। তবে সম্প্রতি কলেজ ছাত্র আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী ওই গ্রাফিতির ‘ছাত্র’ শব্দটি মুছে তার ওপর ‘গুপ্ত’ শব্দটি লিখে দেয়। ফলে লেখাটি দাঁড়ায় ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’।

এই লেখা পরিবর্তনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষ সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরকে দায়ি করেছে। শিবিরের দাবি, আন্দোলনের স্মৃতি বিজড়িত গ্রাফিতি বিকৃত করে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তোলা হয়েছে।

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।

একাত্তর/এসি
চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর