চট্টগ্রামে সাগর ও উপকূল থেকে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫২ পিএম

বঙ্গোপসাগরের গভীরে ও চট্টগ্রামের বাঁশখালী উপকূল থেকে অস্ত্রসহ ১২ জন জলদস্যুকে আটক করেছে র‌্যাব। এ সময় জলদস্যুদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, লুট করাল ইলিশ মাছ, মাছ ধরার জল এবং ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।

শুক্র (৯ সেপ্টেম্বর) ও শনিবার (১০ সেপ্টেম্বর) টানা ৪৮ ঘণ্টার অভিযানে জলদস্যুদের আটক করা হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।

তিনি জানান, জলদস্যুদের কাছ থেকে একটি নৌকা, মাছ ধরার বড়ো জাল, তিনটি ওয়ান শুটারগান, একটি চাইনিজ কুড়াল, ১৬টি দা ও ছুরি, ৭০টি মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

ওই জলদস্যুরা সম্প্রতি ১৬টি মাছ ধরার নৌকায় ডাকাতি করেছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। 


একাত্তর/এসি

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর