বাগেরহাটে ছাত্রাবাস থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৭ পিএম

বাগেরহাটে সরকারি পিসি (আচার্য প্রফুল্লচন্দ্র) কলেজের ছাত্রাবাস থেকে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট মডেল থানা পুলিশ ওই কলেজের ছাত্রাবাসের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি সিলিং ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। 

ওই ছাত্রের নাম সুব্রত তরফদার (২৬)। তিনি পিসি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। সুব্রতর বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হাসাবুনিয়া কাটাখালী গ্রামে। বাবার নাম নির্মল তরফদার।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, সুব্রত কলেজের হিন্দু ছাত্রাবাসের ৪০৮ নম্বর কক্ষে থাকতেন। ওই কক্ষের অপর দুই শিক্ষার্থী দুইদিন আগে বাড়ি চলে গেছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই কক্ষের দরজা বন্ধ থাকায় অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করে তদন্ত চলছে। 

আরও পড়ুন: কু‌মিল্লায় গাঁজায় ভরা প্রাইভেটকা‌রসহ গ্রেপ্তার দুই

তিনি জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/এসি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।  
কর্তৃপক্ষের নির্দেশের পর হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে তাদের হল ছাড়তে দেখা গেছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিষিদ্ধই থাকছে রাজনীতি। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও...
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত ৯ জন কর্মকর্তা ও কর্মচারীর সনদ জাল ও অবৈধ বলে সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাই তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর